ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫:২০ পূর্বাহ্ন

পদ্মা অয়েল -এর ৫৬তম বার্ষিক সাধারণ সভা

পদ্মা অয়েল পিএলসি.-এর ৫৬তম বার্ষিক সাধারণ সভা ৩ জানুয়ারি ২০২৬ তারিখে সকাল ১১:০০ টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।

পদ্মা অয়েল পিএলসি.-এর পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান ও সরকারের সাবেক সচিব জনাব এ কে এম জাফর উল্লা খান সভায় সভাপতিত্ব করেন।

কোম্পানির পরিচালক জনাব গাজীউদ্দিন মোহাম্মদ মুনীর, জনাব মাহবুবা পান্না, জনাব মোঃ জাকির হোসেন, জনাব মোঃ তারিকুল ইসলাম খান, ড. এ কে এম আজাদুর রহমান, জনাব মোঃ রইস উদ্দিন ভূঁইয়া শাহীন, জনাব কুতুবউদ্দিন আকতার রশিদ, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মফিজুর রহমান, সিএফও জনাব কাঞ্চন চন্দ্র সোম, এফসিএমএ ও কোম্পানি সচিব জনাব আলী আবছার এবং বিপিসি ও কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ কোম্পানির সম্মানিত শেয়ারহোল্ডারদের সাথে সভায় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

শেয়ারহোল্ডারগণ ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত কোম্পানির নিরীক্ষিত আর্থিক হিসাব ও পরিচালকমন্ডলীর প্রতিবেদনের উপর অনলাইনে মতামত পেশ করেন এবং কোম্পানির সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। এ সময় কোম্পানির চেয়ারম্যান জনাব এ কে এম জাফর উল্লা খান এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মফিজুর রহমান সম্মানিত শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্ন ও মন্তব্যের উত্তর দেন।

সভায় নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদনের পর ২০২৪-২৫ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৬০% হারে নগদ লভ্যাংশের প্রস্তাব অনুমোদন প্রদান করা হয়। পরিশেষে, সম্মানিত চেয়ারম্যান উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ