ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৬:০৭ পূর্বাহ্ন

ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি এর ৩০তম বার্ষিক সাধারণ সভা- ২০২৫ অনুষ্ঠিত

ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেড এর ৩০তম বার্ষিক সাধারণ সভা হাইব্রিড সিষ্টেম, গুলশান স্যুটিং ক্লাব (৩য় তলা), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকায় অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান, জনাব নারায়ন রায়, এফসিএ। সাইদ রেজারাজ আহম্মদ-ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব), জনাব মোহাম্মদ হামিদুর রশিদ, এফসিএ-স্বতন্ত্র পরিচালক, জনাব রফিকুজ্জামান ভূঞা-প্রধান নির্বাহী কর্মকর্তা, জনাব আহমেদ মোনাব্বী-প্রধান আর্থিক কর্মকর্তা এবং জনাব মোহাম্মদ আব্দুল হালিম ঠাকুর, কোম্পানী সচিবসহ বিপুল সংখ্যক সম্মানিত শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন।

সভার কার্যক্রম পরিচালনা করেন কোম্পানি সচিব জনাব মোহাম্মদ আব্দুল হালিম ঠাকুর। সভায় উপস্থিত শেয়ারহোল্ডারগণ ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থ বছরে উদ্যোক্তা এবং পরিচালক ব্যতীত সকল শেয়ারহোল্ডারদের জন্য ১% নগদ লভ্যাংশ এবং অন্যান্য এজেন্ডাগুলো সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ