ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৭:১২ পূর্বাহ্ন

প্রিমিয়ার সিমেন্টের ২৩তম বার্ষিক সাধারণ সভায় ১০.০০ % নগদ লভ্যাংশ অনুমোদন

প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি-এর ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, সকাল ১১.০০ টায় ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির সম্মানিত স্বাধীন পরিচালক জনাব একেএম দেলোয়ার হোসেন।

সভায় শেয়ারহোল্ডাররা ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত বছরের জন্য ১০.০০% নগদ লভ্যাংশ অনুমোদন করেন। সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আমিরুল হক পরিচালকদের প্রতিবেদনের সংক্ষিপ্তসার উপস্থাপন করেন এবং সম্মানিত শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

অন্যান্যদের মধ্যে সম্মানিত পরিচালকগণ – জনাব মোঃ আলমগীর কবির ও জনাব মোহাম্মদ এরশাদুল হক এবং সিএফও জনাব মোঃ সেলিম রেজা এফসিএ, সিএমএ, কোম্পানি সচিব কাজী মোঃ শফিকুর রহমান, সিএমএ, এইচআইএসি-জনাব মোঃ আমিনুল ইসলাম, সিএমএ উপস্থিত ছিলেন। মাননীয় সভাপতির অনুমতিক্রমে সভাটি সমাপ্ত করা হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ