ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৮:০৯ পূর্বাহ্ন

ব্র্যাক বিজনেস স্কুলের শিক্ষার্থীদের সাথে লংকাবাংলা সিকিউরিটিজ ইন্ডাস্ট্রি ভিজিট প্রোগ্রাম অনুষ্ঠিত

লংকাবাংলা সিকিউরিটিজ পিএলসি আজ তাদের প্রধান শাখায় ব্র্যাক বিজনেস স্কুলের শিক্ষার্থীদের জন্য একটি ইন্ডাস্ট্রি ভিজিট প্রোগ্রামের আয়োজন করে। “Fundamentals of Investment” কোর্সের আওতায় আয়োজিত এ প্রোগ্রামের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের পুঁজিবাজার সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা প্রদান ও এই খাতে লংকাবাংলা সিকিউরিটিজ পিএলসি’র অবদান তুলে ধরা।

সেশনে বাংলাদেশের পুঁজিবাজারের গণতান্ত্রিকীকরণ ও এর অগ্রগতিতে লংকাবাংলা সিকিউরিটিজের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। প্রোগ্রামে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ এনামুল হক, লংকাবাংলা সিকিউরিটিজ পিএলসি’র ডেপুটি জেনারেল ম্যানেজার ও এরিয়া হেড (দক্ষিণ) মোহাম্মদ মাহমুদ এলাহী, মানবসম্পদ বিভাগের প্রধান তৌহিদুর নূর, প্রিন্সিপাল ব্রাঞ্চের অপারেশনস মো. তৌহিদুর রহমান মিয়াদসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এই উদ্যোগের মাধ্যমে লংকাবাংলা সিকিউরিটিজ পিএলসি ভবিষ্যৎ পুঁজিবাজার পেশাজীবী গড়ে তোলায় এবং একাডেমিক প্রতিষ্ঠানের সাথে যৌথ সহযোগিতায় নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ