ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৫:০০ অপরাহ্ন

সপ্তাহজুড়ে ‘এ’ ক্যাটাগরির ৬ শেয়ারে লালবাতি

সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০৩ কোম্পানির দরপতন হয়েছে। আর টপটেন লুজার তালিকায় ১০ কোম্পানির মধ্যে ৬টিই রয়েছে ’এ’ ক্যাটাগরির কোম্পানি।

কোম্পানিগুলো হচ্ছে- এপেক্স ফুটওয়্যার, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, মনোস্পুল বাংলাদেশ পিএলসি, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স ও সেনা ইন্স্যুরেন্স পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এপেক্স ফুটওয়্যার

সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর ২২.৬৫ শতাংশ কমেছে। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ২৫৯ টাকা ৬০ পয়সা। সপ্তাহ শেষে ২০০ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।

২০২৪ সালে কোম্পানিটি ৪৫ শতাংশ  লভ্যাংশ দিয়েছে।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর ১৩.৩৩ শতাংশ কমেছে। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ৩ টাকা। সপ্তাহ শেষে ২ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।

২০২৪ সালে কোম্পানিটি  কোন লভ্যাংশ দেয়নি।

মনোস্পুল বাংলাদেশ

সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর ১২.৫২ শতাংশ কমেছে। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ৩৩১ টাকা ৪০ পয়সা। সপ্তাহ শেষে ২৮৯ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।

কোম্পানিটি ২০২৪ সালে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স

সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর ১১.৯৩ শতাংশ কমেছে। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ৫০ টাকা ৩০ পয়সা। সপ্তাহ শেষে ৪৪ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।

কোম্পানিটি ২০২৪ সালে ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

এছাড়া পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ১০.৫৬ শতাংশ ও সেনা ইন্স্যুরেন্স পিএলসির ১০.৩২ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন