ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৮:৪২ অপরাহ্ন

এটুপি সনদ পেয়েছে কে অ্যান্ড কিউ

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান কে অ্যান্ড কিউ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে এপ্লিকেশন টু পারসন (এটুপি) এসএমএস এগ্রিগেটর হিসেবে এনলিস্টমেন্ট সনদ পেয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে

জানা গেছে, ‘বি’ ক্যাটাগরির কে অ্যান্ড কিউ ১৯৯৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিট ২০২৪ সালে শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

সোমবার ২৯ সেপ্টেম্বর এ প্রতিবেদন লেখা পরযন্ত কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৯৭ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হচ্ছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন