ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ৬:৩৫ অপরাহ্ন

ব্লক মার্কেটে ১৬ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে রবিবার ৪০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ১৬ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের। এদিন কোম্পানিটির ২ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে

শাহজালাল ইসলামী ব্যাংক ২ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় স্থানে রয়েছে।

লাফার্জহোলসিম বাংলাদেশ ১ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- ঢাকা ইন্স্যুরেন্সের ৯৫ লাখ ৪৫ হাজার এবং ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের ৮৬ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন