প্রথম ফুটবলার হিসেবে প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতলেন লিভারপুলের মোহাম্মদ সালাহ। ম্যানচেস্টারে মঙ্গলবার জমকালো আয়োজনে মিশরীয় এই ফরোয়ার্ডের হাতে ২০২৫ সালের বর্ষসেরা পুরস্কারের ট্রফি তুলে দেওয়া হয়।
গত মৌসুমে লিভারপুলের প্রিমিয়ার লিগ জয়ে ২৯ গোল করে সামনে থেকে দলকে নেতৃত্ব দেন সালাহ। পুরস্কারটি দুইবার করে জিতেছেন ক্রিস্তিয়ানো রোনালদো, থিয়েরি হেনরি ও গ্যারেথ বেল।
এর আগে ২০১৮ ও ২০২২ সালে এই পুরস্কার জিতেছিলেন সালাহ। এবার তার প্রতিদ্বন্দ্বি ছিলেন লিভারপুল সতীর্থ অ্যালিক্সিস ম্যাক অ্যালিস্টার, চেলসির কোল পালমার, ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফের্নঅন্দেস ও নিউক্যাসল ইউনাইটেডের আলেক্সান্ডার ইসাক।
অ্যাস্টোন ভিলার মর্গ্যান রোজার্স জিতে নিয়েছেন বর্ষসেরা তরুণ ফুটবলারের খেতাব। পুরস্কার হাতে ৩৩ বছর বয়সী সালাহ বলেন। আমি এখন নিজের দিকে তাকাই এবং ভাবি, একটা ছেলে মিশর থেকে এসে শীর্ষ ফুটবলে জায়গা করে নিয়ে আজ সে ইতিহাস গড়েছে। এটা এমন কিছু যা আমাকে গর্বিত করেছে।
বোর্নমাউথকে ৪-২ গোলে হারিয়ে লিভারপুলের মৌসুম শুরু করা ম্যাচেও গোল করেছেন সালাহ। প্রিমিয়ার লিগের সর্বকালের সর্বচ্চ গোলদাতার তালিকায় উঠে এসেছেন চতুর্থ স্থানে।



















