ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ৬:০৪ অপরাহ্ন

প্রগতি লাইফের বোর্ড সভা ২৭ জুলাই

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির বোর্ড সভা ২৭ জুলাই বিকাল  ৪টায় অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২৪ সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। একই সভায় কোম্পানিটির প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।

প্রগতি লাইফ ২০২৩ সালে শেয়ারহোল্ডারদের ১৪ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন