ঢাকা, মঙ্গলবার, ২ জুন ২০২৬, ৭:৫৭ পূর্বাহ্ন

বারাকা পতেঙ্গা পাওয়ারের চেযারম্যান ও এমডি নিয়োগ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বারাকা পতেঙ্গা পাওয়ারের নতুন চেয়ারম্যান ও ব্যাবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানির পরিচালনা পর্ষদ মো. গোলাম রাব্বানীকে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করেছে। গোলাম রাব্বানী গত ৪ জুলাই থেকে আগামী ৫ বছরের জন্য কোম্পানির চেয়ারম্যান থাকবেন।

এছাড়া বারাকা পাওয়ারের পরিচালনা পর্ষদ মো. ফয়সাল আহমেদ চৌধুরীকে আগামী ৫ বছরের জন্য কোম্পানির এমডি হিসেবে নিয়োগ দিয়েছে। গত ৪ জুলাই থেকে তিনি এমডি পদে নিয়োগ পেয়েছেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন