পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বারাকা পতেঙ্গা পাওয়ারের নতুন চেয়ারম্যান ও ব্যাবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানির পরিচালনা পর্ষদ মো. গোলাম রাব্বানীকে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করেছে। গোলাম রাব্বানী গত ৪ জুলাই থেকে আগামী ৫ বছরের জন্য কোম্পানির চেয়ারম্যান থাকবেন।
এছাড়া বারাকা পাওয়ারের পরিচালনা পর্ষদ মো. ফয়সাল আহমেদ চৌধুরীকে আগামী ৫ বছরের জন্য কোম্পানির এমডি হিসেবে নিয়োগ দিয়েছে। গত ৪ জুলাই থেকে তিনি এমডি পদে নিয়োগ পেয়েছেন।