ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২:২৯ পূর্বাহ্ন

৪ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে সোমবার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে লেনদেনে যাচ্ছে (১৬ জুন), সোমবার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- অগ্রণী ইন্স্যুরেন্স, ইন্টারন্যাশনাল লিজিং ফিন্যান্স অ্যান্ড সার্ভিসেস, ইসলামী ইন্স্যুরেন্স ও ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স লিমিটেড।

জানা গেছে, কোম্পানিগুলোর শেয়ার লেনদেন স্পট মার্কেটে শেষ হবে ১৭ ও ১৮ জুন। কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে  ১৮ ও ১৯ জুন।

আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ