ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২:২৮ পূর্বাহ্ন

ইপিএসে সেরা ৫ ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ৩৬টি কোম্পানির মধ্যে বেশিরভাগ ব্যাংকের অবস্থাই নাজুক। এর মধ্যে পাঁচটি ব্যাংক রয়েছে যাদের শেয়ার প্রতি আয় (ইপিএস) অন্যদের তুলনায় ভালো। ব্যাংকগুলোর চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ,২৫) ইপিএস বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইপিএসে সেরা ৫ ব্যাংকের তালিকায় রয়েছে-ব্রাক ব্যাংক, যমুনা ব্যাংক, পুবালী ব্যাংক,উত্তরা ব্যাংক ও ব্যাংক এশিয়া পিএলসি।

ব্রাক ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে ইপিএসে শীর্ষে রয়েছে ব্রাক ব্যাংক। ব্যাংকটির চলতি বছরের (জানুয়ারি-,২৫-মার্চ,২৫) পরযন্ত প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি সমন্বিত আয় বা ইপিএস হয়েছে ২ টাকা ২৭ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ১ টাকা ৫৪ পয়সা। অর্থাৎ বছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটির ইপিএস বেড়েছে ৭৩ পয়সা বা ৪৭ শতাংশ।

যমুনা ব্যাংক

ইপিএসে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে রয়েছে যমনা ব্যাংক পিএলসি। ব্যাংকটির চলতি বছরের (জানুয়ারি-,২৫-মার্চ,২৫) পরযন্ত প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি সমন্বিত আয় বা ইপিএস হয়েছে ২ টাকা ০৪ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ১ টাকা ৮৬ পয়সা। অর্থাৎ বছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটির ইপিএস বেড়েছে ১৮ পয়সা বা  ১০ শতাংশ।

পূবালী ব্যাংক

ইপিএসে তৃতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে পূবালী ব্যাংক। ব্যাংকটির চলতি বছরের (জানুয়ারি-,২৫-মার্চ,২৫) পরযন্ত প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি সমন্বিত আয় বা ইপিএস হয়েছে ১ টাকা ৬০ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ১ টাকা ৫৪ পয়সা। অর্থাৎ বছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটির ইপিএস বেড়েছে ০.০৬ পয়সা বা ৪ শতাংশ।

উত্তরা ব্যাংক

উত্তরা ব্যাংকের চলতি বছরের (জানুয়ারি-,২৫-মার্চ,২৫) পরযন্ত প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি সমন্বিত আয় বা ইপিএস হয়েছে ১ টাকা ৪৬ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ৬৮ পয়সা। অর্থাৎ বছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটির ইপিএস বেড়েছে ৭৮ পয়সা বা ১১৫ শতাংশ।

ব্যাংক এশিয়া

ব্যাংকটির চলতি বছরের (জানুয়ারি-,২৫-মার্চ,২৫) পরযন্ত প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি সমন্বিত আয় বা ইপিএস হয়েছে ১ টাকা  ৪২ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ০.৬৭ পয়সা। অর্থাৎ বছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটির ইপিএস বেড়েছে ৭৫ পয়সা বা ১১২ শতাংশ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ