সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ২০ খাতে। এর ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২০ খাতের কোম্পানিতেই বিনিয়োগকারীদের মুনাফা হয়েছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে পাট খাতে। এই খাতে ১০.৪৭ শতাংশ দর বেড়েছে। ভ্রমণ-অবকাশ খাতে ৩ দশমিক ০৫ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
তালিকার তৃতীয় স্থানে থাকা জ্বালানি-বিদ্যুৎ খাতে ২.৩৯ শতাংশ দর বেড়েছে।
এছাড়া তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে, ব্যাংক খাতে ২.৩৯ শতাংশ, প্রকৌশল খাতে ২.০৬ শতাংশ, খাদ্য খাতে ২.০১ শতাংশ, সাধারণ বীমা খাতে ১.৯৮ শতাংশ, সিরামিক খাতে ১.৫২ শতাংশ, সেবা-আবাসন খাতে ১.৩৩ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১.৩ শতাংশ, বস্ত্র খাতে ১.২৩ শতাংশ, ট্যানারি খাতে ১.১৭ শতাংশ, জীবন বীমা খাতে ১.১৫ শতাংশ,ফার্মা খাতে ১.১৩ শতাংশ,কাগজ খাতে ১ শতাংশ, করের্পারেট বন্ড খাতে দশমিক ৮ শতাংশ, আর্থিক খাতে, আর্থিক খাতে দশমিক ৪৭ শতাংশ, সিমেন্ট খাতে দশমিক ৪৩ শতাংশ, আইটি খাতে দশমিক ২৮ শতাংশ ও মিউচ্যুয়াল ফান্ড খাতে দশমিক ০.০৮ শতাংশ দর বেড়েছে।



















