ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বুধবার ৩২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ১৫ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির। এদিন কোম্পানিটির ৮ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
রিরায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ডের ১ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় স্থানে রয়েছে।
ফাইন ফুডসের ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- গ্রামীণফোনের ৬৯ লাখ, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬৮ লাখ ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।



















