ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭:১৬ পূর্বাহ্ন

ব্রাক ব্যাংকসহ লেনদেনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ব্রাক ব্যাংক লিমিটেড। কোম্পানিটির আজ ৩১ কোটি ৬ লাখ  টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির  ১ হাজার ৩৯২ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্কয়ার ফার্মা লিমিটেড। কোম্পানিটির ১৪ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বীচ হ্যাচারি ৫ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।


লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফাইন ফুডসের ৫ কোটি ৮৬ লাখ, মালেক স্পিনিংয়ের ৫ কোটি ৮১ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৫ কোটি ৫১ লাখ, সিটি ব্যাংকের ৫ কোটি ৩২ লাখ, উত্তরা ব্যাংকের ৫ কোটি ২১ লাখ, লাভেলো আইসক্রিমের ৪ কোটি ৯০ লাখ ও ওরিয়ন ইফিউশনের ৪ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ