এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি
এনআরবিসি ব্যাংক পিএলসি এবং যুক্তরাজ্যভিত্তিক ব্রাক সাজন এক্সচেঞ্জ লিমিটেড এর মধ্যে প্রবাসীদের রেমিটান্স সহজে ও দ্রুত দেশে পাঠানোর লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মো: তৌহিদুল আলম খান, এফসিএমএ, এবং ব্রাক সাজন এক্সচেঞ্জ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম।
চুক্তির আওতায় পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা এখন এনআরবিসি ব্যাংকের দেশজুড়ে সকল শাখা ও উপশাখার মাধ্যমে নিরাপদ ও দ্রুত উপায়ে দেশে অর্থ পাঠাতে পারবেন।
অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, ইন্টারন্যাশনাল বিভাগের প্রধান হাসনাত রেজা মহিব্বুল আলম, ট্রেজারি বিভাগ ও ইসলামিক ব্যাংকিং উইং ‘আল-আমিন’ এর প্রধান মো: আব্দুল গফুর রানা, ব্রাক সাজন এক্সচেঞ্জ লিমিটেডের অপারেশন্স বিভাগের প্রধান মো: মারজানুর রহমান এবং ম্যানেজার অপারেশন্স কল্লোল বিশ্বাসসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



















