ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে ৪০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ২১ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এপেক্স স্পিনিং লিমিটেডের। কোম্পানিটি ৬ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লাভেলো আইসক্রিম ২ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
সান লাইফ ইন্স্যুরেন্স ১ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়াটিক ল্যাবরেটরিজের ১ কোটি ৬০ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ১ কোটি ৪৬ লাখ, ড্যাফোডিল কম্পিউটার্সের ১ কোটি ৫৫ লাখ, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজের ১ কোটি ১৩ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইল ১ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/


















