ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। কোম্পানিটির আজ ১০ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ১ হাজার ১৬৯ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে কেডিএস এক্সেসরিজ লিমিটেড। কোম্পানিটির ৮ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লাভেলো আইসক্রিম ৭ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশন ৫ কোটি ৯১ লাখ, ব্রাক ব্যাংক ৫ কোটি ৮৭ লাখ, শাশা ডেনিম ৫ কোটি ৫১ লাখ, মিডল্যান্ড ব্যাংক ৫ কোটি ৪৯ লাখ, এনআরবি ব্যাংক ৫ কোটি ৪৫ লাখ, শাইনপুকুর সিরামিকসের ৫ কোটি ৪৫ লাখ ও স্কয়ার ফার্মার ৫ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।



















