ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭:০০ পূর্বাহ্ন

 এবি ব্যাংক লভ্যাংশ ঘোষণা করেনি

পুঁজিবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংক গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেবে না।

শনিবার ( ৩১ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালে ব্যাংকটির শেয়ার প্রতি কনসুলেটেড ২১ টাকা ২৮ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা  আয় হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৭ টাকা ১৯ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৫ আগস্ট সকাল ১০টায় কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ আগামী ২৬  জুন নির্ধারণ করা হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ