পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। ব্যাংকটির ৩১ ডিসেম্বর,২০২৪ সমাপ্ত হিসাব বছরের বোর্ড সভা আজ সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। সভা থেকে আসতে পারে লভ্যাংশের ঘোষণা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজকের সভায় ৩১ ডিসেম্বর,২০২৪ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা করে লভ্যাংশের ঘোষণা আসতে পারে। কোম্পানিটির সভায়, বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত তারিখ, সময় এবং ভেন্যু জানা যাবে। ব্যাংকটি লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড তারিখও ঘোষণা করবে।
এছাড়া আজকের সভায় প্রিমিয়ার ব্যাংক ৩১ মার্চ,২০২৫ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।
এদিকে ব্যাংকটি আজ সকালে ডিএসইর ওয়েবসাইটে লভ্যাংশ এবং প্রথম প্রান্তিকের যে তথ্য প্রকাশ করেছে, তা সঠিক নয় বলে জানিয়েছে।



















