সমাপ্ত সপ্তাহে (২৫-২৯, মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৮টি কোম্পানির দর বেড়েছে। এর মধ্যে গত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে মিডল্যান্ড ব্যাংক পিএলসির।
সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৩.৩৯ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ২৭ টাকা ১০ পয়সা ; যা গত সপ্তাহে ২৩ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের শেয়ার দর ১১.৮৭ শতাংশ বেড়েছে। আগের সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ২২৮ টাকা ১০ পয়সা ছিল ; যা গত সপ্তাহে ২০৩ টাকা ৯০ পয়সা দাঁড়িয়েছে।
তালিকার তৃতীয় স্থানে থাকা নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেলের ১১.৪৮ শতাংশ শেয়ার দর বেড়েছে।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এস.আলম কোল্ড রোল্ড স্টিলের ৯.৭৪ শতাংশ, আইসিবির ৯.৬৪ শতাংশ, ইস্টার্ণ লুব্রিকেন্টসের ৮.৮৭ শতাংশ, এটলাস বাংলাদেশের ৮.৬৪ শতাংশ, বারাকা পতেঙ্গা পাওয়ারের ৭.৬৪ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৭.৩২ শতাংশ ও রেনউইক যজ্ঞেশ্বরের ৭.০৭ শতাংশ দর বেড়েছে।



















