ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮:৩০ পূর্বাহ্ন

মিডল্যান্ড ব্যাংকসহ লেনদেনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। কোম্পানিটির আজ ৮ কোটি ৫৯ লাখ  টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির  ৭৫১ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিএটিবিসি লিমিটেড। কোম্পানিটির ৮ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্কয়ার ফার্মা ৭ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।


লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশন ৬ কোটি ৬৫ লাখ, বীচ হ্যাচারি ৬ কোটি ২৮ লাখ, শাইনপুকুর সিরামিকস ৫ কোটি ৬২ লাখ, আইএফআইসি ৫ কোটি ৪০ লাখ, ব্রাক ব্যাংকের ৫ কোটি ১৮ লাখ, লাভেলো আইসক্রিমের ৪ কোটি ৬২ লাখ ও অগ্নি সিস্টেমসের ৪ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ