ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বৃহস্পতিবার ২২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ১৮ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের। এদিন কোম্পানিটির ৬ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ফাইন ফুডস ৪ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় স্থানে রয়েছে।
এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ডের ২ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- গ্রামীণফোনের ৭২ লাখ, রিলায়েন্স ওয়ানের ৬৫ লাখ, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশনের ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।



















