ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে বীচ হ্যাচারি লিমিটেড। কোম্পানিটির আজ ১০ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৩ হাজার ৮৩১ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড। কোম্পানিটির ৮ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ওরিয়ন ইনফিউশন ৭ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ব্রাক ব্যাংক ৭ কোটি, এনআরবি ব্যাংক ৬ কোটি ১২ লাখ, মিডল্যঅন্ড ব্যাংক ৫ কোটি ৭৯ লাখ, স্কয়ার ফার্মা ৫ কোটি ৭২ লাখ, শাইনপুকুর সিরামিকস ৫ কোটি ৪৮ লাখ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ৫ কোটি ৩৬ লাখ ও সোনারগাঁও টেক্সটাইল ৪ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।



















