ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৯:৫৯ পূর্বাহ্ন

বাজার পেইন্টসের রাইট অনুমোদন

পুঁজিবাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর আবেদন অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২৭ মে) অনুষ্ঠিত বিএসইসির ৯৫৬তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্ব করেন।

সভা শেষে বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সভায় বার্জার পেইন্টস বাংলাদেশের ১:১ হারে (বিদ্যমান একটি শেয়ারের বিপরীতে ১ রাইট শেয়ার) রাইট শেয়ার ইস্যুর আবেদন অনুমোদন দেওয়া হয়। এই রাইট শেয়ারের মাধ্যমে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ার ১ হাজার ১১০ টাকায় (প্রিমিয়ামসহ) ইস্যু করা হবে। প্রাথমিকভাবে উদ্যোক্তা, পরিচালক এবং ৫ শতাংশ বা তার অধিক শেয়ারধারীরা রাইট শেয়ার গ্রহণ না করায় ইস্যুর আকার দাঁড়িয়েছে ৩০২ কোটি ৮২ লাখ টাকা। এই অর্থ জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে তৃতীয় কারখানা স্থাপন এবং রাইট ইস্যুর ব্যয় মেটাতে ব্যবহৃত হবে। আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড এই ইস্যুর ব্যবস্থাপকের দায়িত্ব পালন করবে।

কোম্পানিটি আগামী ৩ কর্মদিবসের মধ্যে রাইট আবেদনের তারিখ ও রেকর্ড ডেট জানাবে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ