ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

আইবিবিএল বন্ডের ট্রাস্টি সভা ২৮ মে

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইবিবিএল মুদরাবা পারপেচ্যুয়াল বন্ডের ট্রাস্ট্রি সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৮ মে বিকাল ৫টায় বন্ডটির ট্রাস্ট্রি সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় বন্ডটির ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ট্রাস্ট্রি এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে বন্ডটি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন