ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে ২১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ২১ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার। কোম্পানিটির ৫ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
রেনাটা ৪ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
সিটি জেনারেল ইন্স্যুরেন্স ২ কোটি টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

এছাড়া ব্লকে লেনদেন করা অন্য কোম্পনিগুলো হচ্ছে- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ১ কোটি ৩৯ লাখ, ড্যাফোডিল কম্পিউটার্স ১ কোটি ৩১ লাখ, সায়হাম টেক্সটাইল ১ কোটি ৪৮ লাখ ও সায়হাম টেক্সটাইল ১ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/


















