ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার (২২ মে) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড। এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৩ টাকা ৭০ পয়সা বা ৯.৮৪ শতাংশ বেড়েছে।
আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪১ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বসুন্ধরা পেপার মিলসের দর বেড়েছে আগের দিনের তুলনায় ২ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৭৩ শতাংশ।
আর ১ টাকা ৭০ পয়সা বা ৯.৭১ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে বেঙ্গল উইনডসোর থার্মোপ্লাস্টিক পিএলসি।
ছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-এইচ.আর টেক্সটাইল, এস.আলম কোল্ড রোল্ড স্টিল, বিকন ফার্মা, আনোয়ার গ্যালভানাইজিং, ইস্টার্ণ কেবলস, কপারটেক ইন্ডাস্ট্রিজ ও অ্যাপেক্স ট্যানারি লিমিটেড।



















