সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ৯ খাতে দর বেড়েছে। এর ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯ খাতের কোম্পানিতেই বিনিয়োগকারীদের মুনাফা হয়েছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে সাধারণ বীমা খাতে। এই খাতে ৫.৮২ শতাংশ দর বেড়েছে। পাট খাতে ৫.১ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
ট্যানারি খাতে ৩ দশমিক ৬৭ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে জীবন বীমা খাতে ৩.৫১ শতাংশ, সেবা-আবাসন খাতে ২.৪১ শতাংশ, বস্ত্র খাতে ২.১৩ শতাংশ, আইটি খাতে ১.৪১ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ১.৩৮ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১.০৯ শতাংশ, খাদ্য খাতে দশমিক ৯৩ শতাংশ, ব্যাংক খাতে দশমিক ৪৮ শতাংশ, ফার্মা খাতে দশমিক ৩৭ শতাংশ ও সিরামিক খাতে দশমিক ১ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/


















