সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ১৫২ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে ব্লক মার্কেটের শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ১০১ কোটি ৬৭ লাখ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সমাপ্ত সপ্তাহে ব্লক মার্কেটে এপেক্স স্পিনিংয়ের ২৭ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ডমিনেজ স্টিলের ২২ কোটি টাকার শেয়ার লেনদেন করেছে।
সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ১২ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা সেরা কোম্পানিগুলোর মধ্যে প্যারামাউন্ট টেক্সটাইলের ৮ কোটি ৪৮ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৮ কোটি ৮ লাখ, সান লাইফ ইন্স্যুরেন্সের ৫ কোটি ৬৬ লাখ, জিকিউ বলপেনের ৫ কোটি ৫২ লাখ, ড্যাফোডিল কম্পিউটার্সের ৪ কোটি ৮২ লাখ, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৩ কোটি ৮৫ লাখ ও উত্তরা ব্যাংকের ৩ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেননে হয়েছে।

বিজনেস আই/


















