ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩৮ অপরাহ্ন

মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক  ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।


চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড আয় হয়েছে ৮৭ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৭৮ পয়সা।

হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ০.০৪ পয়সা।

গত ৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৬ টাকা ০৭ পয়সা।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন