ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ১৯১টি বা ৪৭ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে এস.আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ২ টাকা ২০ পয়সা বা ৭.৫১ শতাংশ কমেছে। এদিন ডিএসইতে শেয়ারটি সর্বশেষ ২৭ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে স্ট্যাইল ক্রাফট লিমিটেড। আজ শেয়ারটির দর ২ টাকা ৮০ পয়সা বা ৪.৬৯ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৫৬ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। আজ শেয়ারটির ১ টাকা ৫০ পয়সা বা ৫.৫৮ শতাংশ কমেছে।

দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ট্রাস্ট ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ৫ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৪.৯৫ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যালের ৪.৪৮ শতাংশ, ম্যাকসন স্পিনিংয়ের ৪.৪৭ শতাংশ, আরএসআরএম স্টিলের ৪.৩ শতাংশ, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪.২৫ শতাংশ ও ফু-ওয়াং সিরমিকসের ৪ শতাংশ দর কমেছে।


















