ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ৬:৫৪ পূর্বাহ্ন

জিপিএইচ ইস্পাতের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিপিএইচ ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং পিএলসি। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএ+’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’ রেটিং হয়েছে।

কোম্পানিটির গত ৩০ জুন, ২০২৪ ও ১০ মার্চ, ২০২৫ তারিখে নিরীক্ষিত ও অনিরীক্ষিত  আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন