ঢাকা, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ৬:৫৬ অপরাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে দেশবন্ধু পলিমার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার (২৭ জুলাই) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে দেশবন্ধু পলিমার লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ২ টাকা ১০ পয়সা  বা ৯.৮৬ শতাংশ বেড়েছে।

আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফার কমিক্যাল ইন্ডাস্ট্রিজের দর বেড়েছে আগের দিনের তুলনায় ২ টাকা ৩০ পয়সা বা ৯.৬২ শতাংশ।

ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড ৩০ পয়সা বা ৮.৩৩ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৮.১৬ শতাংশ, ট্রাস্ট ব্যাংক ৮.১০ শতাংশ এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৭.৬৯ শতাংশ, এল.আর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ৬.৮১ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মা ৬.৩৪ শতাংশ, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ড ৬.২৫ শতাংশ ও শার্প ইন্ডাস্ট্রিজের ৬.১০ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ