ঢাকা, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ৪:১২ অপরাহ্ন

লেনদেনের শীর্ষস্থানে ফারইস্ট নিটিং

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির আজ ৩১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ২ হাজার ৫০ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে আইপিডিসি ফিন্যান্স । কোম্পানিটির ১৯ কোটি৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ফারইস্ট নিটিং ডমিনেজ স্টিল ১৮ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এম.এল ডাইং ১৮ কোটি ১২ লাখ, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং ১৬ কোটি ৮৪ লাখ, আইটিসি ১৫ কোটি ৮৮ লাখ, স্কয়ার ফার্মা ১৫ কোটি ৭০ লাখ, শার্প ইন্ডাস্ট্রিজ ১৫ কোটি ৪৭ লাখ, বেক্সিমকো ১৪ কোটি ৭৬ লাখ ও ইন্দো-বাংলা ফার্মা ১৪ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনেদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ