ঢাকা স্টক এক্সচেঞ্জে সোমবার মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির দরপতন হয়েছে। আজ বেলা ১১টা ৩৮ মিনিট পরযন্ত ডিএসইতে ১৬৭ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আলোচ্য সময়ে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৩৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক দশমিক ৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৬৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯০৪ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৩টির, দর কমেছে ১৭২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯৪টির।



















