ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ব্লক মার্কেটে ৪৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৫০ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের। কোম্পানিটি ৯ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডমিনেজ স্টিল ৮ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
সোনারগাঁও টেক্সটাইল ৫ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এবি ব্যাংক ২ কোটি ৫১ লাখ, বিডি থাই ফুড ১ কোটি ১৩ লাখ, আইএফআইসি ব্যাংক ৫ কোটি ৮ লাখ, মার্কেন্টইল ব্যাংক ২ কোটি ৫১ লাখ, শ্যামপুর সুগার ১ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/


















