ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ‘এ’ ক্যাটাগরির ৬ শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৬টি রয়েছে ’এ’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- ক্রাউন সিমেন্ট, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, আইপিডিসি ফিন্যান্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, প্রিমিয়ার সিমেন্ট, রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড।
ক্রাউন সিমেন্ট
কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৫৭ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৫৩ টাকা থেকে ৫৭ টাকা ২০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৪০ টাকা থেকে ৬৬ টাকা ৭০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

প্যারামাউন্ট ইন্স্যুরেন্স
কোম্পানিটির ৫ টাকা ২০ পয়সা বা ৯.৯০ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৫৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৫২ টাকা ৫০ পয়সা থেকে ৫৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩৫ টাকা ১০ পয়সা থেকে ৫৯ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
আইপিডিসি ফিন্যান্স
কোম্পানিটির ১ টাকা ৯০ পয়সা বা ৯.৮৪ শতাংশ দর বেড়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১৯ টাকা ৪০ পয়সা থেকে ২১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৩ টাকা ৬০ পয়সা থেকে ২৪ টাকা ২০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৯.৮৩ শতাংশ, প্রিমিয়ার সিমেন্টের ৯.৭৮ শতাংশ,রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৮.৬৫ দর বেড়েছে।
বিজনেস আই/


















