সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ৬ খাতে দরপতন হয়েছে। এর ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ খাতের কোম্পানিতেই বিনিয়োগকারীদের লোকসান গুনতে হয়েছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে পাট খাতে। এই খাতে ৩.১৪ শতাংশ দর কমেছে। খাদ্য খাতে ৫৮ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
তালিকার তৃতীয় স্থানে থাকা সাধারণ বীমা খাতে ৩৫ শতাংশ দর কমেছে।
এছাড়া তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে ট্যানারি খাতে দশমিক ৩ শতাংশ, বিবিধ খাতে দশমিক ১৮ শতাংশ ও কর্পোরেট বন্ড খাতে দশমিক ০.০৯ শতাংশ দর কমেছে।



















