ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

ক্যাল সিকিউরিটিজের ধানমন্ডি শাখা উদ্বোধন

বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগ সেবার মানোন্নয়নে এগিয়ে আসা ক্যাল সিকিউরিটিজ তাদের নতুন শাখার যাত্রা শুরু করেছে। রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ রোডে ইস্টার্ন এলিট সেন্টারে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) নতুন শাখার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ক্যাল বাংলাদেশের ব্যাবস্থাপনা পরিচালক দেশন পুষ্পরাজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- দানুশকা সমরেশিংহে, ক্যাল ইনভেস্টমেন্ট এর ব্যবস্থাপনা পরিচালক এস.এম নাসির উদ্দিন, ক্যাল সিকিউরটিজের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ওমর সিদ্দিকি।

ক্যাল সিকিউরিটিজ জানিয়েছে, নতুন শাখাটি তাদের অত্যাধুনিক ক্যাল কানেক্ট অভিজ্ঞতা ব্যবহার করে বিনিয়োগকারীদের আরও কাছে পৌঁছাবে। এর মাধ্যমে সেবাগ্রহীতারা আগের চেয়ে সহজ, উন্নত এবং ক্লায়েন্ট-কেন্দ্রিক বিনিয়োগ সেবা পাবেন। ক্যাল সিকিউরিটিজের নতুন শাখা উদ্বোধনের মাধ্যমে প্রতিষ্ঠানটি পুঁজিবাজারের উন্নয়ন এবং গ্রাহকদের সেবার মান আরও বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে।

গ্রাহকদের আস্থা ও বিশ্বাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতিষ্ঠানটি জানায়, তাদের ক্রমাগত সহযোগিতা ক্যাল সিকিউরিটিজকে দেশের বিনিয়োগ সেবার অগ্রগতিতে অনুপ্রাণিত করছে। উদ্বোধন উপলক্ষে ক্যাল সিকিউরিটিজ গ্রাহক ও বিনিয়োগকারীদের আরও উন্নত ও কার্যকর সেবা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন