ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ২:১৪ পূর্বাহ্ন

লভ্যাংশ বিতরণ করেছে ৩ কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি ৩০ জুন,২০২৪ সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিতরণ করেছে ।

কোম্পানিগুলো হচ্ছে- মালেক স্পিনিং, রহিম টেক্সটাইল ও হা-ওয়েল টেক্সটাইল লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলো বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার সিস্টেমের (বিইএফটিএন) মাধ্যমে নগদ লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে।

৩০ জুন, ২০২৪ সমাপ্ত হিসাব বছরে মালেক স্পিনিং ও রহিম টেক্সটাইল ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। অন্যদিকে হা-ওয়েল টেক্সটাইল ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন