ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে ৪০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৩ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি ইন্স্যুরেন্সের। কোম্পানিটির ৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্রাক ব্যাংকের ৬ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
ট্রাস্ট ব্যাংক ২ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফাইন ফুডস ১ কোটি ৫৫ লাখ, আইপিডিসি ফিন্যান্স ১ কোটি ৬৭ লাখ, মালেক স্পিনিং ১ কোটি ৬১ লাখ, এম.এল ডাইং ১ কোটি ৮৮ লাখ ও শার্প ইন্ডাস্ট্রিজ ২ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/


















