ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ১০১টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে সবচেয়ে বেশি দরপতন হয়েছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ২০ পয়সা বা ৫.৮৮ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার দর ১০ পয়সা বা ৫ শতাংশ কমেছে।
আজ কোম্পানিটি সর্বশেষ ১ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির দর ২ টাকা ৪০ পয়সা বা ৪.৫৫ শতাংশ কমেছে।
এছাড়া সাফকো স্পিনিংয়ের ৪.২০ শতাংশ, আমরাটেকনোলজি ৩.৯১ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্স ৩.৮৯ শতাংশ, নর্দার্ণ ইন্স্যুরেন্স ৩.৫৮ শতাংশ, কর্ণফুলী ইন্স্যুরেন্স ৩.৩৬ শতাংশ, জেএমআই সিরিঞ্জ ৩.০৬ শতাংশ ও ইউনাইটেড ইন্স্যুরেন্স ৩.০৪ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/


















