ঢাকা, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ১:৫৩ পূর্বাহ্ন

বছরের প্রথম দিনে ধীর স্থির পুঁজিবাজার

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার অনেকটা ধীর স্থিরভাবে শেষ হয়েছে লেনদেন। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির দরপতন হয়েছে। এর ফলে মূল্য সূচকের নামমাত্র উত্থান হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইতে ৩৩০ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৪৩ কোটি ২৬ লাখ টাকা কম লেনদেন হয়েছে। সোমবার লেনদেন হয়েছিল ৩৭৩ কোটি ৮৬ লাখ টাকার।

বুধবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২১৮ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৪১ পয়েন্টে  অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩১টির, দর কমেছে ১৮৫টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৮০টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৭০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৭০টির, দর কমেছে ৭৩টির এবং দর অপরিবর্তি রয়েছে ২৭টির। এদিন সিএসইতে ৫৭ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন