ঢাকা, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ১:৫৩ পূর্বাহ্ন

দেড় ঘণ্টায় বিক্রেতা সংকটে ৩ কোম্পানি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনের দেড় ঘণ্টার মধ্যে বিনিয়োগকারীদের বিশেষ আগ্রহ দেখা যাচ্ছে ৩ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ারে ক্রেতা থাকলেও বিক্রেতা নেই। বিক্রেতাশূন্য হওয়ায় কোম্পানিগুলো হল্টেড হয়ে মূল্য স্পর্ষ করছে সার্কিট ব্রেকারে।

কোম্পানিগুলো হচ্ছে- খুলনা পেপার অ্যান্ড প্রিন্টিং, ইয়াকিন পলিমার ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বুধবার বেলা ১১টা  ৩৫ মিনিট পরযন্ত ডিএসইতে খুলনা পেপারের স্ক্রিনে ২ লাখ ৭৪ হাজার ৫৯৬টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৯ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। আগের দিন শেয়ারটির ক্লোজিং প্রাইস ছিল ৮ টাকা ৫০ পয়সা।

ওয়েস্টার্ন মেরিনরে স্ক্রিনে ৪৪ লাখ ২৫ হাজার ৭৭৬টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৮ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। আগের দিন শেয়ারটির সমাপনী দর ছিল ৭ টাকা ৭০ পয়সা।

একই সময়ে ইয়াকিন পলিমারের স্ক্রিনে ২ লাখ ৪২ হাজার ৪২৭টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন