ঢাকা, শনিবার, ১৬ মে ২০২৬, ৯:৪৯ পূর্বাহ্ন

৭০ বছর পর বদলে যাচ্ছে রিয়ালের ঐতিহাসিক সান্তিয়াগো বার্নাব্যুর নাম

রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু, যা বহু ইতিহাস ও সাফল্যের সাক্ষী, এবার নাম পরিবর্তন করতে যাচ্ছে। ৭০ বছর ধরে এই নাম বহন করে আসা স্টেডিয়ামটি নতুন নাম পেতে যাচ্ছে “দ্য বার্নাব্যু”। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা এ তথ্য জানিয়েছে।

১৯৫৫ সালের ৪ জানুয়ারি রিয়াল মাদ্রিদের স্টেডিয়ামের নামকরণ করা হয়েছিল সান্তিয়াগো বার্নাব্যুর নামে। তিনি ক্লাবটির সাবেক খেলোয়াড়, কোচ এবং দীর্ঘ সময় ধরে প্রেসিডেন্ট ছিলেন। তবে ব্যবসায়িক স্বার্থে ক্লাবটি ঐতিহাসিক এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।

সান্তিয়াগো বার্নাব্যু প্রায় ৩৫ বছর রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ছিলেন। তার নেতৃত্বে ক্লাবটি ৬টি ইউরোপিয়ান কাপ, ১৬টি লা লিগা এবং ৬টি স্প্যানিশ কাপসহ অসংখ্য শিরোপা জেতে। ১৯৫৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিমান দুর্ঘটনার পর বার্নাব্যু তাদের পুনর্গঠনে সহায়তা করেছিলেন। রিয়াল মাদ্রিদের ইতিহাসে তাকে সর্বকালের সেরা প্রেসিডেন্ট হিসেবে বিবেচনা করা হয়।

নতুন নাম “দ্য বার্নাব্যু” দিয়ে স্টেডিয়ামটি রিয়াল মাদ্রিদের ঐতিহ্যকে বহন করবে। তবে নাম পরিবর্তনের সিদ্ধান্ত ক্লাবের ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। এটি ক্লাবের ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ