ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ২:১৭ পূর্বাহ্ন

বাংলাদেশের উন্নয়নে ৬০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

অভ্যন্তরীণ সম্পদ ব্যবস্থাপনা, সরকারি বিনিয়োগের দক্ষতা বৃদ্ধি এবং বেসরকারি খাতের উন্নয়নে কাঠামোগত সংস্কার কার্যক্রম জোরদার করতে বাংলাদেশকে ৬০০ মিলিয়ন ডলারের নীতি-ভিত্তিক ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)

বুধবার (১১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এডিবি এ তথ্য জানায়।

সংস্কারে গুরুত্ব:
এডিবি জানিয়েছে, এই ঋণ ব্যবহৃত হবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার, স্বচ্ছতা বৃদ্ধি এবং সুশাসন ব্যবস্থা উন্নত করতে। অর্থনৈতিক ব্যবস্থাপনা, সুশাসন এবং অর্থনৈতিক প্রতিযোগিতা বাড়ানো এই ঋণের মূল লক্ষ্য।

করব্যবস্থার উন্নয়ন:
ঋণ কর্মসূচির অংশ হিসেবে কর ব্যবস্থার ডিজিটালাইজেশন, ট্যাক্স ইনসেনটিভের যৌক্তিককরণ এবং করদাতাদের সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়াও ব্যবসায়িক আইন সহজীকরণ, বিদেশি বিনিয়োগ অনুমোদন প্রক্রিয়া উন্নয়ন এবং রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা বাড়ানো হবে।

এডিবির মন্তব্য:
এডিবির আঞ্চলিক প্রধান অর্থনীতিবিদ আমিনুর রহমান বলেন, “বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দ্রুত উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে আমরা এই ঋণের মাধ্যমে পাশে আছি। এই সংস্কার কার্যক্রম দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অন্য সংস্থার সহযোগিতা:
এই ঋণ কর্মসূচি প্রস্তুতে আইএমএফ, বিশ্বব্যাংক এবং অন্যান্য আন্তর্জাতিক অংশীদার সংস্থাগুলোর সক্রিয় সহযোগিতা ছিল বলে জানিয়েছে এডিবি।

এই ঋণ কার্যক্রম দেশের অর্থনীতিতে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ