ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৮:০৭ পূর্বাহ্ন

৫৪৭ কোটি টাকায় ১ লাখ ২০ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত সরকারের

বাংলাদেশ সরকার কৃষি ও শিল্প মন্ত্রণালয়ের অধীনে মরক্কো ও সৌদি আরব থেকে চারটি পৃথক ক্রয় প্রস্তাবের মাধ্যমে মোট ১ লাখ ২০ হাজার মেট্রিক টন সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এতে মোট ব্যয় হবে প্রায় ৫৪৭ কোটি টাকা।

কৃষি মন্ত্রণালয় মরক্কো থেকে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানি করবে, যার মূল্য ধরা হয়েছে ১৪৯ কোটি ৪০ লাখ টাকা। এছাড়া শিল্প মন্ত্রণালয় সৌদি আরবের সাবিহ থেকে দুটি লটে ৩০ হাজার মেট্রিক টন করে মোট ৬০ হাজার মেট্রিক টন গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির পরিকল্পনা করেছে, যার মোট ব্যয় হবে ২৭১ কোটি ২৫ লাখ টাকা।

এছাড়া কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করা হবে, যার জন্য ব্যয় হবে ১২৬ কোটি ২৭ লাখ টাকা।

এই চারটি প্রস্তাব সরকার ক্রয় উপদেষ্টা কমিটির পরবর্তী সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ