দ্বাদশ জাতীয় সংসদের সাবেক এমপিদের শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা ৩৪টি বিলাসবহুল গাড়ি নিলামে উঠতে যাচ্ছে। সংসদ ভেঙে যাওয়ায়, সাবেক সংসদ সদস্যদের নিয়মিত শুল্ক-কর পরিশোধের মাধ্যমে গাড়িগুলো খালাস করতে হবে। অন্যথায়, কাস্টম কর্তৃপক্ষ নিলামের মাধ্যমে এসব গাড়ি বিক্রি করবে।
মোংলা কাস্টম হাউসে ইতোমধ্যে চারটি প্রাডো গাড়ি নিলামের প্রক্রিয়া শুরু হয়েছে, যা আগামী ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। অন্যদিকে, চট্টগ্রাম বন্দরে সাবেক এমপিদের শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা ২৬টি গাড়ি এখনো খালাসের অপেক্ষায় রয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিয়ম অনুযায়ী, শুধুমাত্র সংসদ সদস্যরাই শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির সুযোগ পেয়ে থাকেন। এসব বিলাসবহুল গাড়ির মধ্যে মার্সিডিজ, বিএমডব্লিউ, জাগোয়ার, টয়োটা ল্যান্ড ক্রুজার, রেঞ্জ রোভারসহ বেশ কয়েকটি উচ্চ মূল্যের ব্র্যান্ড রয়েছে। প্রতিটি গাড়ির দাম ৮ থেকে ১০ কোটি টাকা পর্যন্ত পড়বে, এবং শুল্ক পরিশোধ করতে হবে সাড়ে ৮৫০ শতাংশ পর্যন্ত।
চলতি বাজেটে সংসদ সদস্যদের শুল্কমুক্ত সুবিধা বাতিলের প্রস্তাব উঠলেও তা এমপিদের বিরোধিতার কারণে পাস হয়নি।



















